সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার ড্রোন হামলায় ওদেসায় নিহত ২, আহত ১৪

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

বিদেশ : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসায় রাশিয়ার ড্রোন হামলায় দুই জন নিহত ও শিশুসহ ১৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কো ইউক্রেনের ওপর তার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। তিন বছরের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র যে শান্তি আলোচনা শুরু করেছিল, তা বর্তমানে স্থগিত হয়ে গেছে। ওদেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে বলেছেন, ‘ উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একটি আবাসিক ভবনে শত্রুতাপূর্ণ ড্রোন হামলায় নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।’ কিপার আরও বলেন, রাতের হামলায় তিন জন শিশুসহ ১৪ জন আহত হয়েছে। ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, গত দিনে রাশিয়ার হামলায় একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। খেরসনের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন শনিবার ভোরে টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ান সৈন্যরা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ও সামাজিক অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।’ রাশিয়ার হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে ও পূর্ব ইউক্রেনের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। শান্তি আলোচনায়, রাশিয়া ইউক্রেনকে আরও বেশি জমি ছেড়ে দেওয়ার ও শান্তির পূর্বশর্ত হিসেবে পশ্চিমা সামরিক সহায়তা ত্যাগ করার দাবি জানিয়েছে। তবে কিয়েভ এসব দাবিকে অগ্রহণযোগ্য বলেছে।


এই বিভাগের আরো খবর