সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৮ নারীকে হত্যা করা সেই ‘টুইটার কিলারকে’ ফাঁসি দিল জাপান

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বিদেশ : সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপ জমাতেন। তারপর নিজের ফ্ল্যাটে তাঁদের ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করতেন। দোষী সাব্যস্ত হওয়ার পর ‘টুইটার কিলার’ নামে পরিচিত সেই ব্যক্তিকে  শুক্রবার ফাঁসি দিল জাপান। এর মধ্য দিয়ে ২০২২ সালের পর এই প্রথম কাউকে ফাঁসি দিল দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওই ব্যক্তির নাম তাকাহিরো শিরাইসি (৩৮)। ‘টুইটার কিলার’ নামেও পরিচিত তিনি। কেন এই নামে ডাকা হত তাঁকে? জানা যায়, টুইটারের (বর্তমান নাম এঙ্) মাধ্যমে নারীদের সঙ্গে আলাপ জমাতেন তাকাহিরো। তারপর তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন। তাঁদের ভরসা এবং আস্থা অর্জন করতেন। এইসব নারীদের বয়স ১৬ থেকে ২৫ এর মধ্যে। তারপর সেই সব নারীকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যেতেন। আট নারীসহ নয় জনকে নিজের জালে ফাঁসিয়ে খুনের অভিযোগ ওঠে তাকাহিরোর বিরুদ্ধে। পুলিশ বলছে, নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর শ্বাসরোধ করে খুন করতেন তিনি। তারপর তাঁদের দেহ টুকরো করে ফেলে দিয়ে আসতেন। তাকাহিরো শিরাইসি পরে জানান, ওইসব নারীরা সবাই আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যাওয়া। সবাই মরতে চেয়েছিল, সে কারণে তিনি সে কাজে সহায়তার কথা বলে আলাপ জমাতেন। কখনো তিনি তাদের এই আশ্বাসও দিতেন যে, নিজেও তাদের সঙ্গে আত্মহত্যা করবেন। ২০১৭ সালের সেই মামলায় তাকাহিরোকে দোষী সাব্যস্ত করে আদালত। গতকাল শুক্রবার তাঁর ফাঁসি হয়। প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সরকার ক্ষমতায় আসার পর প্রথম ফাঁসির ঘটনা এটি।


এই বিভাগের আরো খবর