সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনের শাওমির এসইউভি প্রি-অর্ডার ৩ লাখ ছুঁই ছুঁই

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বিদেশ : চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা শাওমি তাদের প্রথম স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে প্রায় ৩ লাখ প্রি-অর্ডার পেয়েছে। বেইজিং থেকে এএফপি জানায়, কোম্পানিটি একে ‘চীনা অটোমোবাইল শিল্পে এক অলৌকিক মুহূর্ত বলে আখ্যায়িত করেছে। ইলেকট্রনিঙ্ থেকে গাড়ি নির্মাণে আসা শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন বলেন, গ্রাহকদের এমন উন্মাদনায় তিনি বিস্মিত। গত বৃহস্পতিবার রাতে গাড়িটির উদ্বোধনের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন লেই জুন বলেন, হে ঈশ্বর! মাত্র দুই মিনিটে আমরা ১ লাখ ৯৬ হাজারটি পেইড প্রি-অর্ডার এবং ১ লাখ ২৮ হাজারটি লক-ইন অর্ডার পেয়েছি। তিনি আরও বলেন, আমরা হয়তো চীনের গাড়ি শিল্পে এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছি। কোম্পানির ইভি বিভাগ জানায়, তাদের পাঁচ আসনের ওয়াইইউ ৭ মডেলের (মূল্য ২,৫৩,৫০০ ইউয়ান বা প্রায় ৩৫,০০০ মার্কিন ডলার থেকে শুরু) প্রথম ঘণ্টার মধ্যেই মোট ২ লাখ ৮৯ হাজারটি প্রি-অর্ডার হয়েছে। এই অর্ডারের হারে হংকং শেয়ার বাজারে শাওমির শেয়ার ৮ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। বেইজিং-ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট শাওমি গত বছর ওয়াইইউ৭ ইভি মডেল দিয়ে গাড়ি শিল্পে প্রবেশ করে, যা ছিল দেশের অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধির অংশ হিসেবে শিল্পের সামগ্রিক প্রচেষ্টার একটি অংশ। তবে চলতি বছরের মার্চে একটি শাওমি ঝট৭ মডেল দুর্ঘটনায় পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হলে ‘স্মার্ট ড্রাইভিং’ প্রযুক্তি নিয়ে প্রাথমিক উচ্ছ্বাসে ভাটা পড়ে। গাড়িটি দুর্ঘটনার আগে সহায়ক ড্রাইভিং মুডে ছিল। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এই সপ্তাহে তিয়ানজিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেন, চীন একটি বড় ভোক্তা শক্তিতে পরিণত হতে চায় এবং ইলেকট্রিক গাড়ির মতো উচ্চমূল্যের পণ্যের চাহিদা বাড়াতে সরকারের বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করছে।


এই বিভাগের আরো খবর