সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানে মেয়েদের অশ্লীল ছবি শেয়ার করে গ্রেপ্তার ২ শিক্ষক

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বিদেশ : জাপানে অল্প বয়সী মেয়েদের অশ্লীল ছবি তুলে সহকর্মীদের গ্রুপ চ্যাটে শেয়ার করায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ১৩ বছরের কম বয়সীদের ছবি ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বিবিসি  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, গ্রেপ্তারকৃদের মধ্যে একজন ৪২ বছর বয়সী, যিনি নাগোয়ার একটি বিদ্যালয়ে পড়ান। ৩৭ বছর বয়সী আরেকজন ইয়োকোহামার একটি বিদ্যালয়ের শিক্ষক। তারা ছবিগুলো ১০টি ভিন্ন প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষকদের গ্রুপ চ্যাটে শেয়ার করেছিলেন। তাদের মধ্যে একজন এই গ্রুপগুলো পরিচালনা করতেন। জাপান সমপ্রতি যৌন অপরাধ আইনের সংস্কারের অংশ হিসেবে গোপনে যৌন কার্যকলাপের ছবি ও ভিডিও ধারণ এবং আপস্কার্টিংকে নিষিদ্ধ করেছে। আপস্কার্ট ছবি মূলত মেয়েদের স্কার্টের নিচ থেকে তোলা আপত্তিকর ছবি। সমপ্রতি জাপানের একজন শিক্ষক ১৫ বছর বয়সী এক কিশোরীর ব্যাগে বীর্যপাত করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এই শিক্ষকদের গ্রুপগুলো সামনে এসেছে বলে জানিয়েছে জাপানের আসাহি শিমবুন পত্রিকা। ফরেনসিক তদন্তে তার মোবাইল থেকে গ্রুপগুলো পাওয়া যায়, যেগুলো বেনামি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত হচ্ছিল। গ্রুপগুলোতে মেয়েদের আপস্কার্ট ছবির সঙ্গে পোশাক পরিবর্তনের ভিডিও শেয়ার করা হতো, যেগুলো মূলত মেয়েদের মুখের ছবি দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও। এর মধ্যে কিছু ছবি বিদ্যালয় থেকে তোলা ছিল, তবে এসব তাদের নিজেদের স্কুল থেকে তোলা ছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ২০২৩ সালের মে মাসে তাদের শতাব্দীপ্রাচীন যৌন আইন সংস্কার করে। বিশেষ করে এই আইনে যোক্তিক কারণ ছাড়া শিশুদের আপত্তিকর যৌন উত্তেজক ছবি তোলাকে নিষিদ্ধ করা হয়েছে। এই আইনে অপরাধীর সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩০ লাখ জাপানিজ ইয়েন পর্যন্ত জরিমানা হতে পারে।


এই বিভাগের আরো খবর