সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গুপ্তচরবৃত্তি থামাতে আরও কঠোর হতে যাচ্ছে ইরান

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বিদেশ : ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে সোমবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য কঠোর শাস্তি আরোপের পথে এগোচ্ছে ইরান সরকার। জাতির উদ্দেশে এক লিখিত বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই যুদ্ধকে ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন এবং বলেন, ইরানিদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি সৃষ্টির পরিকল্পনা ব্যর্থ হবে। এদিকে, ইরানের পার্লামেন্ট ও বিচার বিভাগ এমন কোনো কর্মকাণ্ড যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে, তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তি নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে। ইরানি পার্লামেন্ট একটি পরিকল্পনা অনুমোদন করেছে যেখানে জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রমে ইসরায়েলি শাসকগোষ্ঠী ও শত্রু রাষ্ট্রগুলোর সহযোগীদের জন্য শাস্তি কঠোর করার কথা বলা হয়েছে। পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর সদস্য আলিরেজা সালিমি জানান, যেকোনো গোয়েন্দা বা গুপ্তচর কার্যক্রম কিংবা ব্যবহারিক পদক্ষেপ যা ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য শত্রু রাষ্ট্রের পক্ষে যাবে, সেগুলোকে প্রস্তাবিত আইনে “পৃথিবীতে দুর্নীতির বিস্তার” হিসেবে গণ্য করা যেতে পারে এবং যেটির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইন সেইসব ব্যক্তিদেরও শাস্তি দেওয়া যাবে যারা প্রাণঘাতী বা সন্ত্রাস ছড়াতে সক্ষম অস্ত্রের সঙ্গে জড়িত, অথবা যারা শত্রু রাষ্ট্রগুলোর সেবায় অর্থ, সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করেছে। একজন আইনপ্রণেতার ভাষায়, এই বিল নিরাপত্তা বাহিনীগুলোকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে। রাষ্ট্রীয় টেলিভিশনে বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গির বলেন, বর্তমান গুপ্তচরবৃত্তি সংক্রান্ত আইন অনেক বেশি সাধারণ ধরনের এবং ইরান বর্তমানে যে ধরনের গুপ্তচর হুমকির মুখে রয়েছে, তা এতে সঠিকভাবে কাভার করা হয় না। তিনি বলেন, বর্তমান আইনের কারণে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন যেসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের শাস্তি দিতে কর্তৃপক্ষ বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। সূত্র: আল জাজিরা


এই বিভাগের আরো খবর