সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করতে পারে ইউরোপ

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

বিদেশ : নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে  বুধবার আয়োজিত ন্যাটো সম্মেলনে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের নিরাপত্তা অঙ্গীকার পুনর্ব্যক্ত করানোর প্রচেষ্টাকেই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে শুরু হওয়া রুশ আগ্রাসনের কারণে ইউরোপীয় নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে অনেকটাই উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা। এরমধ্যে ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র আর সম্পৃক্ত হতে আগ্রহী নয় বলে ট্রাম্পের সতর্কবাণীর পর আরও নড়েচড়ে বসেছেন ন্যাটো মিত্ররা। তারই প্রতিক্রিয়ায় নতুন একটি সিদ্ধান্ত আসতে পারে এবারে সম্মেলনে, সেখানে সামষ্টিক প্রতিরক্ষা খাতে দেশগুলো তাদের জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করতে সম্মত হতে পারে। ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে বলেছেন, এই বাড়তি অর্থ ব্যয় অনেক দেশের জন্য একটু কষ্টকর হলেও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এর কোনও বিকল্প তাদের সামনে নেই। সামরিক ব্যয় বৃদ্ধি না করলে যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের নিরাপত্তা নিয়ে খুব একটা তোড়জোড় করবে না বলে আবারও সতর্ক করে দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ন্যাটো সনদের পঞ্চম অনুচ্ছেদের অনেক ব্যাখ্যা হতে পারে। আমার মূল লক্ষ্য প্রাণ ও নিরাপত্তা রক্ষা করা। উল্লেখ্য, পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী, ন্যাটো সদস্যদের কোনও এক সদস্যের ওপর হামলা মানে সবার ওপর হামলা।


এই বিভাগের আরো খবর