সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উত্তর কোরিয়ার ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

বিদেশ : সোমবার উত্তর কোরিয়া ইরানের ওপর মার্কিন হামলাকে জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য এ হামলা ও ‘ইসরাইলের বেপরোয়া বীরত্ব’কে দায়ী করেছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সপ্তাহান্তে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়ে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার এটি প্রথম মন্তব্য। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইরানের ওপর মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই হামলা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে জাতিসংঘের যে সনদ রয়েছে, তার গুরুতর লঙ্ঘন করেছে।’নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র আরো দাবি করেছেন, চলমান আঞ্চলিক উত্তেজনা ছিল ‘ইসরাইলের বেপরোয়া বীরত্বের দ্বারা আনা একটি অনিবার্য পণ্য’, যা ‘ইসরাইল ‘নিরন্তর যুদ্ধাপরাধ ও আঞ্চলিক সমপ্রসারণের মাধ্যমে তার একতরফা স্বার্থকে উৎসাহিত করেছে’। গত রোববার ওয়াশিংটন জানিয়েছে, তাদের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘ধ্বংস’ করেছে। তবে তারা জোর দিয়ে বলেছে যে, তারা এই ইসলামী প্রজাতন্ত্রের সরকারকে উৎখাত করতে চাইছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইরানের সব পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। একে ‘সম্পূর্ণ ধ্বংস’ বলাটাই সঠিক হবে!’ তবে তিনি ছবিগুলো সেখানে শেয়ার করেননি।


এই বিভাগের আরো খবর