সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানের ৫টি হাসপাতাল ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

বিদেশ : ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কোন স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কখন এই ক্ষয়ক্ষতি হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়।  শুক্রবার সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রেড ক্রিসেন্ট প্রধান পিরহোসেন কোলিভান্দ বলেছেন, কাচের জানালা ভেঙে গেছে এবং বিস্ফোরণের ধোঁয়ার কারণে রোগীদের শ্বাসকষ্ট হচ্ছিল। তিনি বলেন, হাসপাতালগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি, তবে রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক প্রসিকিউটরদের কাছে ঘটনাগুলো উত্থাপন করবে। কারণ সংঘাতের সময় হাসপাতালে আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। কোলিভান্দ ইরনাকে বলেছেন, আমরা ইসরায়েলি শাসনের হামলা, যা আন্তর্জাতিক নীতির পরিপন্থী, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে নথি হিসেবে পাঠিয়েছি। ইসরায়েলও বলেছে, গতকাল বৃহস্পতিবার ইরানি হামলায় তাদের একটি প্রধান হাসপাতাল, সোরোকা মেডিকেল সেন্টার, ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান বলেছেন, পাশেই একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল। ওই স্থাপনাই ছিল ইরানের লক্ষ্যবস্তু। তবে শক ওয়েভের কারণে পাশের হাসপাতালের কিছু ক্ষতি হয়ে থাকতে পারে। ইসরায়েলও স্বীকার করেছে, হাসপাতাল কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ নিহত হয়নি।


এই বিভাগের আরো খবর