সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় আছে: ইরানের আণবিক শক্তি সংস্থা

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

বিদেশ : ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার (এইওআই)। বুধবার মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলে হয়, ইসরায়েলি সরকারের আগ্রাসনের পর ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ইসরায়েলি সাংবাদিকদের জোর দিয়ে বলেন, পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে। এইওআই-এর কর্মকর্তা ও কর্মচারীদের উচ্চ মনোবলের প্রশংসা করে তিনি বলেন, সবাই তাদের শক্ত ঘাঁটিতে অবস্থান করছেন এবং অবিচলভাবে তাদের দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ইসলামি জোর দিয়ে বলেন, ইরানি জনগণের মধ্যে গর্ব এবং শক্তি গভীরভাবে প্রোথিত, কারণ তারা কখনো বলপ্রয়োগ বা আত্মসমর্পণ করেনি। তেহরানের জ্যেষ্ঠ পারমাণবিক কর্মকর্তা শত্রুদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা কোথাও সফল হতে পারবে না। মেহের নিউজ জানিয়েছে, গত ১৩ জুন ভোরে ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে, সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও আঘাত হানে। ইসরায়েলি হামলার ফলে কয়েক ডজন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলায় ইরানের ইসফাহানের নাতানজ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়।


এই বিভাগের আরো খবর