সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ট্রাম্প

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তাপ যখন বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে, ঠিক সেই সময়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বুধবার (১৮ জুন) ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ১টায় হোয়াইট হাউসের কেবিনেট রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক ও মধ্যাহ্নভোজ।

পাকিস্তানের সেনাপ্রধান গত ১৪ জুন যুক্তরাষ্ট্রে পৌঁছান। ট্রাম্প-মুনির বৈঠকের সময়সূচি আগেই নির্ধারিত থাকলেও সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সাক্ষাৎ নতুন গুরুত্ব পাচ্ছে। বিশেষত, ইরানে ইসরায়েলের সামরিক হামলা এবং এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেরির নিহত হওয়ার ঘটনায় অঞ্চলটি রীতিমতো টালমাটাল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে এই বৈঠক পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর নজর কেড়েছে।

এই বৈঠকে ট্রাম্প ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও উপস্থিত থাকবেন বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। পুরো বৈঠকটি গণমাধ্যমের উপস্থিতি ছাড়া অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মূলত দুটি বার্তা পৌঁছাতে চাওয়া হচ্ছে—

১. ইরান-ইসরায়েল সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবে জড়িয়ে না পড়ে।

২. যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়, তবে ইসলামাবাদ যেন তেহরানকে কোনো ধরনের কৌশলগত সহায়তা না দেয়।

উল্লেখ্য, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের গাব্দ-রিমদান ও তাফতান সীমান্ত দিয়ে ইরানের সঙ্গে সরাসরি স্থলসীমান্ত রয়েছে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠার পরই পাকিস্তান ইরানের সঙ্গে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শুধু সামরিক নয়, রাজনৈতিক বলয়েরও অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। দেশটির সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক সম্পর্কেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। মে মাসের শেষভাগে তিনি ইরানের তৎকালীন সেনাপ্রধান বাঘেরির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। সেই বাঘেরিই নিহত হন শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি বিমান হামলায়।

এই প্রেক্ষাপটে ট্রাম্পের আমন্ত্রণে আসিম মুনিরের হোয়াইট হাউস সফর বিশ্বকূটনীতির নতুন দিক নির্দেশ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।


এই বিভাগের আরো খবর