সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিদেশ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খামেনিও মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন।  মঙ্গলবার কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম অনুসারে কাটজ বলেছেন, আমি ইরানের স্বৈরশাসককে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে সতর্ক করছি। তিনি (খামেনি) ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি মনে রাখলে ভালো করবেন, যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী বেসামরিক নাগরিকদের তেহরান ছেড়ে যাওয়ার হুমকির পুনরাবৃত্তি করে বলেন, আমরা আজও তেহরানের শাসনব্যবস্থা ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে ২২৪ জন নিহতসহ হাজারেরও বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে ২৪ জন নিহত ও দুই শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।


এই বিভাগের আরো খবর