সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ৫৬

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনই ছিলেন খাদ্য সহায়তা নেওয়ার জন্য রাফাহসহ বিভিন্ন বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষ। স্থানীয় স্বাস্থ্য সূত্রে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। মার্কিন ও ইসরায়েলি সহায়তাপুষ্ট বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত বিতরণকেন্দ্রের আশপাশে এই প্রাণহানির ঘটনা ঘটে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে এসব কেন্দ্র নিয়ন্ত্রিত হলেও বহু বিশ্লেষকের মতে সেগুলো পরিণত হয়েছে ‘মানবিক কসাইখানায়’। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফোলকার টুর্ক ইসরায়েলের এ ধরনের সামরিক কৌশলকে ‘ভয়াবহ ও অমানবিক’ বলে অভিহিত করেছেন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক প্রতিবেদনে তিনি বলেন, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং জীবনরক্ষাকারী সহায়তা অবরুদ্ধ করে রেখেছে। তিনি আরও বলেন, ক্ষুধার্ত মানুষের ওপর এমন প্রাণঘাতী হামলার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত হওয়া উচিত। পাশাপাশি ইসরায়েলি নেতাদের ‘মানবতাবিরোধী’ ভাষ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন টুর্ক। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের টানা ২০ মাসের আক্রমণে এখন পর্যন্ত ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর ৪টার দিকে রাফাহ শহরের ফ্ল্যাগ রাউন্ডআবাউটে (জিএইচএফ-এর প্রধান বিতরণকেন্দ্রের কাছে) ইসরায়েলি সেনারা সহায়তা প্রত্যাশী জনতার ওপর গুলি চালায়। হেবা জুদা ও মোহাম্মদ আবেদ নামে দুজন প্রত্যক্ষদর্শী জানান, চারপাশ থেকে গুলি আসছিল, সবাই নিচে পড়ে যাচ্ছিল। তাঁরা জানান, গত এক সপ্তাহ ধরে তাদের পরিবারে খাদ্য জোগাতে এই বিপজ্জনক পথে বারবার আসছেন তারা। উত্তর গাজায় তিনজন এবং গাজা সিটিতে আরও দুইজন সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। জিএইচএফ-এর বিতরণ কার্যক্রম শুরু হয় মে মাসের শেষদিকে।ওই সময় তিন মাসের সর্বাত্মক অবরোধ কিছুটা শিথিল করে ইসরায়েল। তবে তাতেও যথেষ্ট খাদ্য বা ওষুধ প্রবেশের সুযোগ মেলেনি। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো জিএইচএফ-এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের মতে, এই সংস্থাটি মূলত ইসরায়েলি সামরিক লক্ষ্যকে অগ্রাধিকার দেয় এবং ফিলিস্তিনিদের মানবিক চাহিদাকে পাশ কাটিয়ে চলে। রাফাহ ও নেটজারিম করিডোরে একাধিক প্রাণঘাতী হামলার পর সমপ্রতি জিএইচএফ-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। মধ্য গাজার দেইর আল-বালাহ শহর থেকে আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম বলেন, বর্তমান ত্রাণ ব্যবস্থায় ফিলিস্তিনিদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও হতাশা তৈরি হয়েছে। ক্ষুধার্ত মানুষেরা এখন হয় না খেয়ে মরছেন, নয়তো একটি আটার ব্যাগ পাওয়ার জন্য জীবন ঝুঁকিতে ফেলছেন।


এই বিভাগের আরো খবর