সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্টারনেট বন্ধের পর ইরানে চালু হলো স্টারলিঙ্ক সেবা

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পেসএঙ্রে প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিশ্চিত করেছেন, ইরানের অধিবাসীদের জন্য স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানো শুরু করার পর থেকে ইসলামি প্রজাতন্ত্রটিতে ইন্টারনেট সেবা সীমিত করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। খবর জেরুজালেম পোস্টের। স্টারলিঙ্ক হলো স্পেসএঙ্রে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবস্থা। যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া অনেকটা দুরূহ সেখানে স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা পাওয়া যায় সহজেই। স্টারলিঙ্কের ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীর চারপাশে পরিক্রমণশীল কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযুক্ত থাকায় অল্প সময়ের ব্যবধানে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব হয়। ইসরায়েলি হামলার পর ইরানের যোগাযোগ মন্ত্রী দেশজুড়ে সাময়িকভাবে ইন্টারনেট সেবা সীমিত করার নির্দেশ দেন যার ফলে সারা দেশে টেলিযোগাযোগ ব্যবস্থায় ভীষণ বিঘ্ন সৃষ্টি হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিশেষ অবস্থার প্রেক্ষিতে দেশের ইন্টারনেট সেবা ব্যবস্থায় সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই ঘটনার পর ইলন মাস্ক শনিবার নিশ্চিত করেন যে, ইরানে স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর