সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানি সামরিক বাহিনীর আরও ২ শীর্ষ কর্মকর্তা নিহত

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

বিদেশ : ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতার ওপর ইসরায়েলি হামলায় দুই জ্যেষ্ঠ ইরানি জেনারেল নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রীয় সমপ্রচারক সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহত দুই জেনারেল হলেন—সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অফ ইন্টেলিজেন্স জেনারেল গোলামরেজা মেহরাবি ও ডেপুটি হেড অফ অপারেশন জেনারেল মেহেদি রব্বানি। তাদেরকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই দুই জেনারেলের নিহত হওয়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। এর আগে, গত শুক্রবার ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ তিনজন কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইসরায়েলের সেনাবাহিনী জানায়, হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয়েছেন। এছাড়া গতকাল এ হামলায় আরও অন্তত ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। এই হামলাগুলো ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার জন্ম দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের হতাহত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর