সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিআর কঙ্গো হ্রদে নৌকা ডুবে ৪০ জন নিহত

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

বিদেশ : উত্তর-পশ্চিম কঙ্গো প্রজাতন্ত্রের একটি হ্রদে অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকাহতদের বহনকারী যাত্রীবাহী একটি নৌকা ডুবে ৪০ জন নিহত এবং বেশ কিছু নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা  শুক্রবার জানিয়েছেন। কঙ্গো থেকে এএফপি এ কথা জানায়। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্পিন এমপুতু মোলিয়া বলেছেন, বুধবার উত্তর ইকুয়েটুর প্রদেশের তুম্বা হ্রদে তিনটি বড় নৌকা একসঙ্গে দুর্ঘটনা কবলিত হয়। তিনি এএফপি’কে বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ৪০টি মৃতদেহ এবং কয়েক ডজন জীবিত উদ্ধার করেছি। নিখোঁজদের সংখ্যা এখনো জানা যায়নি।’ স্থানীয় বাসিন্দা ডিউ-মার্সি আকুলা মৃতের সংখ্যা ৫৪ জন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গতকাল আমাদের কাছে ৫২টি মৃতদেহ ছিল এবং আজ সকালে আরো দ’ুটি মৃতদেহ পাওয়া গেছে।’ সূত্র জানিয়েছে, নৌকাটি ইকোকো-বোঙ্গিন্দা গ্রামে একটি শেষকৃত্যে যোগ দিতে এক মৃত মহিলার মরদেহ এবং ২শ’ জনেরও বেশি লোককে নিয়ে যাচ্ছিল। এমপুতু জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা কর্মকর্তাদের জানিয়েছেন, নৌকাটি বিশাল ঢেউয়ের ধাক্কায় পড়েছিল। তিনি বলেছেন, ‘চালকরা পরিস্থিতি মোকাবেলা করতে পারছিলেন না।’ তিনি আরো বলেছেন দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হয়েছে। এমপুতু জানিয়েছেন, নৌকাটিতে যাত্রীদের তালিকা ছিল না, যার ফলে ‘অতিরিক্ত যাত্রী ছিল কি-না তা বলা কঠিন’। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিন্তু কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত আফ্রিকান দৈত্য ডিআরসি, হ্রদ এবং নদীতে নৌকা দুর্ঘটনার ঘন ঘন ঘটনা ঘটে। যাত্রী তালিকার অনুপস্থিতি প্রায়শই অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে জটিল করে তোলে এবং সঠিক মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা অসম্ভব করে তোলে।

 


এই বিভাগের আরো খবর