সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলা, নিহত শীর্ষ সামরিক কর্মকর্তারা পারমাণবিক উত্তেজনায় নতুন মোড়

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আন্তার্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।  শুক্রবার ভোররাতে ইরানের অভ্যন্তরে নজিরবিহীন সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। ‘রাইজিং লায়ন’ (উদীয়মান সিংহ) নামে পরিচিত এই অভিযানে ইরানের অন্তত ১৫টি সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমা ও ড্রোন হামলা চালানো হয়।
ইসরায়েল এই হামলার যৌক্তিকতা দেখিয়ে বলছে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই অভিযানটি চালানো হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন,
“ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। যতক্ষণ ইরান হুমকি হয়ে থাকবে, ততক্ষণ এই অভিযান চলবে।”
এই হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় নেতারা নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন- আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, খতম-আল-আম্বিয়া কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ, অ্যারোস্পেস ফোর্স প্রধান আমির আলী হাজিজাদেহ, পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি, আইআরজিসির আরও অন্তত ২০ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা
তেহরান, নাতাঞ্জসহ একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এমনকি আবাসিক এলাকায় হামলায় শিশুরাও হতাহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতৃবৃন্দ জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন এবং দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা আসার শঙ্কায় বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সীমান্তজুড়ে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে শতাধিক ড্রোন ছুড়েছে, যেগুলোর বেশিরভাগ ভূপাতিত করা হয়েছে।
হামলার জেরে আগামীকাল রোববার ওমানে অনুষ্ঠিতব্য তেহরান-ওয়াশিংটন পারমাণবিক চুক্তি বিষয়ক ষষ্ঠ দফা আলোচনাও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের অভিযানে তাদের কোনো সম্পৃক্ততা নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এটি ইসরায়েলের একক সিদ্ধান্ত। আমরা আলোচনার টেবিলে ফিরতে চাই, তবে ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা চলবে না।”
অন্যদিকে সৌদি আরব এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, হামলায় ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা – ফোরদো, ইস্পাহান ও বুশেহর – ক্ষতিগ্রস্ত হয়নি। সংস্থাটি জানিয়েছে, ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে, ভূগর্ভস্থ ফোরদো এবং নাতাঞ্জ প্ল্যান্টও অক্ষত রয়েছে এবং তেজস্ক্রিয় বিকিরণের মাত্রাও স্বাভাবিক রয়েছে।
তবে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, “যেকোনো পরিস্থিতিতেই পারমাণবিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানানো উচিত নয়। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে।”
বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইরানের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। একসঙ্গে এত সংখ্যক শীর্ষ সামরিক কর্মকর্তার প্রাণহানি দেশটির প্রতিরক্ষা কৌশলে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।
রয়টার্স জানিয়েছে, হামলার খবরে আন্তর্জাতিক শেয়ারবাজারে ধস নামে, তেলের দাম বেড়ে যায় এবং বিনিয়োগকারীরা সোনার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকে পড়েছেন।


এই বিভাগের আরো খবর