ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো ইতালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। অথচ এই দলটিই কি না বিশ্বকাপে অনুপস্থিত গত দুই আসরে। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে খেলারই যোগ্যতা অর্জন করতে পারেনি আজ্জুরিরা। এবারও কী সেই একই পথে হাঁটতে হবে ইতালিকে? লক্ষণ কিন্তু ভালো মনে হচ্ছে না।২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে শুক্রবার রাতে প্রথম মাঠে নেমেছিলো লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। কিন্তু দুর্ভাগ্য তাদের। আরলিং হালান্ডের নরওয়ের কাছে প্রথম ম্যাচেই ৩-০ গোলে হারতে হলো ইতালিকে। ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ‘আই’ গ্রুপে রয়েছে নরওয়ে, ইতালি, ইসরায়েল, এস্তোনিয়া এবং মলদোভা। এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে নরওয়ে। তিন ম্যাচেই জয় পেয়েছে আরলিং হালান্ড, আলেকজান্ডার সোরলথরা। ৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। ইসরায়েল জয় পেয়েছে ৩ ম্যাচের দুটিতে। ইতালি শুক্রবার খেললো প্রথম ম্যাচ। যদিও ম্যাচটি ইতালিকে খেলতে যেতে হয়েছে নরওয়ের মাঠে। তবুও তাদের মত শক্তিশালী একটি দলকে এভাবে নাকানি-চুবানি খেয়ে আসতে হবে, তা রীতিমত অবিশ্বাস্য। ম্যাচের ১৪তম মিনিটেই স্বাগতিক দর্শকদের তাঁতিয়ে তোলেন আলেকজান্ডার সোরলথ। তার অসাধারণ শটটি ম্যাচের শুরুতেই জড়িয়ে যায় ইতালির জালে। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন আন্তোনিও নুসা। এরপর ৪২তম মিনিটে কাঙ্খিত গোলটি এলো ম্যানসিটি তারকা আরলিং হালান্ডের পা থেকে। দ্বিতীয়ার্ধে ইতালিয়ানরা বহু চেষ্টা করেও পারেনি কোনো গোল আদায় করতে। নরওয়েও চেষ্টা করে আর গোল আদায় করতে পারেনি। ৩-০ ব্যবানেই জয় নিয়ে মাঠ চাড়ে নরওয়ে। আর ইতালি প্রথম ম্যাচে হরে চলে অনেকটাই ব্যাকফুটে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো ইতালি

আপডেট সময় : ১২:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫