1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মির্জাগঞ্জে  কাকড়াবুনিয়া  ইউনিয়নে ২টি অবৈধ বোরিং ড্রেজার মেশিন জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা ও মকুমা খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ২টি বোরিং ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন।
জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বৈদ্যপাশা ও মকুমা গ্রাম থেকে অবৈধভাবে বালি উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সি। তাঁর উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাইপ ও অন্যান্য সরঞ্জামসহ দুটি বোরিং ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামাল ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিরন মোল্লার জিম্মায় একটি তাঁর বাড়িতে এবং অন্যটি ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে।
এ বিষয় ইউপি সদস্য মোঃ হিরণ মোল্লা
বলেন, ম্যাজিস্ট্রেট স্যার ২টি বোরিং ড্রেজার মেশিন বাজেয়াপ্ত করে আমাদের জিম্মায় দিয়েছেন।
​অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি বলেন, “এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বোরিং ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd