সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পরিত্যক্ত বাড়ি থেকে মেক্সিকোতে ১৭ মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

বিদেশ : মেক্সিকোর মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যে অপরাধমূলক সহিংসতায় জর্জরিত একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারী দল ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে। গত সোমবার রাতে স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জানা গেছে, গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতোতে গত সপ্তাহে মরদেহগুলো শনাক্ত করতে ভূমি-ভেদকারী রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়। ওই বাড়িতে ছুরি, চাপাতি, কুঠার এবং বেলচাও পাওয়া গেছে, যা সহিংসতার ইঙ্গিত দেয়। প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারীসহ পাঁচজন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন। গুয়ানাজুয়াতো রাজ্যের এক কর্মকর্তা জর্জ জিমেনেজ সাংবাদিকদের বলেন, ‘তাদের পরিবারকে বিষয়টি অবহিত করা হচ্ছে।’
সহিংসতার কেন্দ্রস্থল গুয়ানাজুয়াতো
গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। এখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে প্রায়শই সংঘর্ষ লেগেই থাকে। মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। গুয়ানাজুয়াতোতে সংঘটিত বেশিরভাগ সহিংসতা সান্তা রোজা ডি লিমা গ্যাং ও ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘাতের সঙ্গে সম্পর্কিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি।


এই বিভাগের আরো খবর