সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

বিদেশ : গাজায় ইসরাইলি বিমান হামলায় বুধবার কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। ইসরাইল চলতি মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা আরো জোরদার করেছে। গাজা সিটি থেকে এএফপি এ খব জানিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, গতকাল ‘বুধবার ভোররাত থেকে শুরু হওয়া বিমান হামলায় গাজা উপত্যকায় ১৬ জন নিহত হয়েছেন।’ গাজার উত্তরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ফটোসাংবাদিক ওসামা আল-আরবিদের পরিবারের নয় সদস্য। সেসময় আরবিদ আহত হয়েছেন বলেও জানান বাসসাল। আরবিদ একজন ভিডিওগ্রাফার এবং স্থানীয় একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের সম্পাদক। হামলায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আরও ছয় জন নিহত হয়েছেন। তারাও একই পরিবারের সদস্য। সেখানে শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ গাজার খান ইউনুস শহরের কাছে চালানো হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাসাল। তবে হামলাগুলোর বিষয়ে এএফপি সাংবাদিকের কাছে মন্তব্য করতে রাজী হয়নি ইসরাইলি সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া যুদ্ধে ১৮ মাসের বেশি সময় পার হয়েছে। হামাসকে “সম্পূর্ণ পরাজিত” করার লক্ষ্যে বর্তমানে গাজায় হামলা আরো জোরদার করেছে তেল আবিব। সরকারি হিসাবের ভিত্তিতে এএফপি জানিয়েছে, ২০২৩ সালের হামাসের হামলায় ১,২১৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। সেসময় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস, যাদের মধ্যে ৫৭ জন এখনো গাজায় অবস্থান করছেন। যদিও ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তাদের মধ্যে ৩৪ জন ইতোমধ্যে মারা গেছেন। দু’মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল গত ১৮ মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, নতুন করে হামলা শুরুর পর এ পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৭৪৭ জন প্রাণ হারিয়েছেন। আর যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০১ জনে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।


এই বিভাগের আরো খবর