মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পটুয়াখালী আ. হাই বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক মরহুম আ. জব্বার হাওলাদার-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট), সকাল ১০ ঘটিকায় প্রধান শিক্ষক মো: জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন (দাতা সদস্য) মো: আ: রহমান কালাম।
কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সুলতান আহমেদ।মো:কাওসার হোসেন (সহকারী শিক্ষক-গণিত) সহকারী শিক্ষক মো: কালাম, মো: জাফর হোসেন খাঁন সাবেক প্রধান শিক্ষক পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাফেজ মাওলানা মীর মো: মাসুম বিল্লাহ , (মামুন মীরা)প্রতিষ্ঠাতা পরিচালক, উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজের প্রভাষক ও পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মোশাররফ হোসেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জলিল হাওলাদার, সহকারী শিক্ষক মো: নুরুজ্জামান, মাওলানা মো. সাদ্দাম হোসেন-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জামাতের উপজেলা আমির মাওলানা মো: সিরাজুল ইসলাম।