Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও বাম দলগুলোর অনানুষ্ঠানিক বৈঠক আজ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৩০৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার বিকেলে বামধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকটি রাজধানীর বনানী বা গুলশানে বিএনপির এক শীর্ষ নেতার বাসায় অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। বৈঠকের স্থান ও সময় চূড়ান্ত হবে সকাল নাগাদ।

কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সমকালকে বলেন, “আমাদের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েই থাকে। এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়। আমি আগামীকাল (সোমবার) দেশের বাইরে যাচ্ছি। রোববার দেখা-সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, গত শুক্রবার ও শনিবার বিএনপি নেতারা একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

বাম গণতান্ত্রিক জোটভুক্ত সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নেতারাও রোববারের বৈঠকটিকে ‘অনানুষ্ঠানিক চা-চক্র’ হিসেবে অভিহিত করেছেন। তারা জানান, বিএনপির সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে জোটের অভ্যন্তরে পৃথক বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে একটি জাতীয় ঐক্য কীভাবে গড়ে তোলা যায়, তা নিয়েই মূলত বামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ইতোমধ্যেই তারা নির্বাচন প্রসঙ্গে তাদের অবস্থান জানিয়েছে।”

Tag :
About Author Information

জনপ্রিয়

সংবাদ সম্মেলনে ফরিদপুর নাগরিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন বর্জনের ঘোষণা

বিএনপি ও বাম দলগুলোর অনানুষ্ঠানিক বৈঠক আজ

Update Time : ০৯:৫৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫