শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জেমস ক্যামেরন বিতর্কের মুখে পড়লেন

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কিছু ক্ষেত্রে এই প্রযুক্তিকে এখন ভালোভাবে দেখছে না মানুষ। বিশ্বব্যাপী এ নিয়ে শোরগোলও হচ্ছে ব্যাপক। এমন অবস্থায় সিনেমায় এআই ব্যবহারের সমর্থন জানিয়ে বিতর্কে জড়িয়েছেন ‘টাইটানিক’ খ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস জানিয়েছেন, চলচ্চিত্রের খরচ কমাতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া যায়। এমনকি তিনি এ কাজে ইচ্ছাও পোষণ করেন। তার কথায়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিছুটা হলেও ইতিবাচক ভাবনা বেড়েছে। বিষয়টাকে বুঝতে হবে। আমি নিজে ছবিতে ভিএফএঙ্ ব্যবহার করতে চাই।’ শুধু তাই নয়, জেমস-এর মতে, ‘অ্যাভাটার’ বা ‘ডুন’-এর মতো বড় বাজেটের ছবির খরচ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কমানো সম্ভব। জেমসের এমন মন্তব্যে নানা মত দিয়েছেন নেটিজেনরা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে জেমসের দর্শন বদলে গেছে কি না, তা নিয়ে সামাজিক মাধ্যনে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। অনেকেই পরিচালককের সমালোচনা করেছেন। শিল্পীদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জেমস ছবি তৈরি করলে সেই ছবি দেখবেন না বলেও জানিয়েছেন অনুরাগীদের একাংশ। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে শিল্পীদের কাজ হারানোর বিষয়টির ওপরেও জেমস গুরুত্ব দিয়েছেন। জেমস বলেন, ‘কর্মী ছাঁটাই নয়, বরং বুঝতে হবে এর ফলে কম সময়ে কাজ শেষ করা সম্ভব হবে। অন্যদিকে শিল্পীরাও নিজেদের অন্য কাজে নিযুক্ত করত পারবেন।’


এই বিভাগের আরো খবর