সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ(বাগেরহাট):  সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার বিকালে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলি খোসা, ২টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্য্যু করিম শরীফ ও তার বাহিনীর বলে জানিয়েছে কোস্টগার্ড। সোমবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ ও তার বাহিনীর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোট ফেলে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর