সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে মোবাইল সিম বিক্রেতাকে গণধর্ষণ, ৩ ধর্ষক গ্রেফতার

প্রতিনিধি: / ৪০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে মোবাইল অপারেটর রবি’র একজন যুবতী (২১) কর্মীকে সিম কেনার কথা
বলে শহর থেকে ডেকে নিয়ে তাকে গণধর্ষন ও গণধর্ষনের ওই ভিডিও ধারণ করেছে ৩
ধর্ষক। শুক্রবার (০৪ এপ্রিল) ৩ ধর্ষকে আটক করে বিকালে আদালতে পাঠালে
বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরনে জানা জায় বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাত ৮টার দিকে
বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএন্ডবি বাজারের কাছে জৌখালী ব্রিজের নিচে এই
গণধর্ষনের ঘটনা ঘটে। এঘটনার পর খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ রাতেই
অভিযান চালিয়ে ৩ ধর্ষককে আটক করে ও গনধর্ষণের ভিডিও ধারন করা মোবাইলও
উদ্ধার করে। গ্রেফতার ধর্ষকরা হলো, বাগেরহাট সদরের রাখালখাছি ইউনিয়নের
করোরী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাস (১৯), কিংকর দাসের ছেলে লিখন
দাস (২০) ও শেখ ইলিয়াস হোসেনের ছেলে শেখ নজরুল ইসলাম (৪০)। শুক্রবার (০৪
এপ্রিল) দুপুরে মোবাইল অপারেটর রবি’র ওই কর্মীর ডাক্তারী পরিক্ষা
বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান এতথ্য
নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারা গণধর্ষণের বিষয়টি
স্বাীকার করেছে। মোবাইল অপারেটর রবি’র ওই কর্মী তিন ধর্ষককেই শনাক্ত
করেছে। রবি’র ওই কর্মী বাদী হয়ে তিন ধর্ষকের নামে বাগেরহাট সদর থানায়
নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।


এই বিভাগের আরো খবর