সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড় ভাইয়ের মৃত্যুশোকে হৃদরোগে  আক্রান্ত হয়ে ছোট ভাইয়ের মৃত্যু

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের শরণখোলায় বড় ভাই লালমিয়া হাওলাদারের (৬৫) জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয়েছে ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদারের (৪৮)।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে । নিহতরা ওই গ্রামের মৃত মো. আমির আলী হাওলাদারের ছেলে।
নিহত জাহাঙ্গীর হাওলাদারের শ্যালক মানিক শেখ জানান, মঙ্গলবার রাতে ঢাকার নিজ বাসায় মারা যান বড় ভাই লালমিয়া হাওলাদার। ভোর রাত ৩টার দিকে তার মরদেহ গ্রামে আনা হয়। খবর পেয়ে বাড়িতে আসেন খুলনায় বসবাসরত ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদার। সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় লালমিয়াকে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বড় ভাইয়ের দাফন-কাপন সম্পন্ন করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই জাহাঙ্গীর। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর পর দুই ভাইয়ের মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারে। শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।
মানিক শেখ আরও জানান, সুস্থ-স্বাভাবিকভাবেই বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশগ্রহণ করেন তার ভগ্নপতি। সকাল অনুমানিক ৯টার দিকে পরিবার ও গ্রামের লোকজনের সঙ্গে বসে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেলে বাদ আসর জানাজা শেষে বড় ভাইয়ের পাশেই দাফন করা হবে ছোট ভাইকে। এক বছর আগে মারা গেছেন জাহাঙ্গীরের স্ত্রী। তার দুই কন্যা সন্তান রয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আশফাক হোসেন জানান, হাসপাতালে আনার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের মৃত্যুশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর