সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি সরকার ২৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করল

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বিদেশ : সৌদি সরকার এক সপ্তাহে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২৩ হাজার ৮৬৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মধ্যে ৬৭ শতাংশ ইউথোপিয়ান, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এদের পাশাপাশি ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।


এই বিভাগের আরো খবর