সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্রেন ভেঙে থাইল্যান্ডে কমপক্ষে ৪ জন নিহত

প্রতিনিধি: / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বিদেশ : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণস্থলে ক্রেন ভেঙে কমপক্ষে চার জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। শনিবার ভোরে স্থানীয় রামা রোডে এই দুর্ঘটনা ঘটে। স্থানটি ব্যাংকককে দেশের দক্ষিণের সাথে সংযুক্তকারী একটি প্রধান মহাসড়ক হিসাবে পরিচিত। পুলিশ জানিয়েছে, একটি টোলওয়ে নির্মাণাধীন স্থলে এ দুর্ঘটনা ঘটে। চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন এখনো ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে। আটকা পড়া ব্যক্তি মৃত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, নিহত চার জনের মধ্যে তিন জনই থাই নাগরিক। ক্রেন ভেঙে পড়ার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম থাইরাথ টিভিকে জানিয়েছেন, ক্রেনটি ভেঙে পড়ার আগে তিনি জোরে দুটি শব্দ শুনেছিলেন। শ্রমিকরা যখন সিমেন্ট ঢালছিলে, তখনই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডে নির্মাণস্থলে দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। নিরাপত্তা বিধিমালার দুর্বল প্রয়োগের ফলে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের নভেম্বরে ব্যাংককের পশ্চিমে সামুত সাখোনে একটি ক্রেন ধসে তিন জন শ্রমিক নিহত এবং আরও ১০ জন আহত হন। ২০২৪ সালের মার্চে রাজধানীর পূর্বে একটি কারখানায় একই ধরণের ক্রেন ধসের ঘটনায় সাত জন মারা যান। ২০২৩ সালে ব্যাংককে নির্মাণাধীন একটি সড়ক সেতু ধসে কমপক্ষে দুই জন মারা যান।


এই বিভাগের আরো খবর