সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসনে আগ্রহী : এপি

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বিদেশ : গাজা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে পূর্ব আফ্রিকার তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তার বরাতে শুক্রবার এই খবর জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি। এপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব নিয়ে সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এই প্রস্তাব সুদান তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছে বলে এপির প্রতিবেদনে বলা হয়। আর সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের দাবি, তাদের সঙ্গে ফিলিস্তিন বিষয়ক কোনও প্রস্তাব নিয়ে যোগাযোগই করা হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে কোনও সাড়া পায়নি রয়টার্স। এদিকে, সোমালিয়া ও সোমালি ল্যান্ডের তথ্যমন্ত্রীর কার্যালয়ে ফোন করা হলেও অন্য পাশ থেকে কেউ সাড়া দেয়নি। উল্লেখ্য, গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পুনর্বাসনের কথা হুট করে প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে আকস্মিকভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের জর্ডান, মিসর ও অন্যান্য আরব দেশে পুনর্বাসনের প্রস্তাব করেন তিনি। এই সময় ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর পরিকল্পনা পেশ করেন। ট্রাম্পের পরিকল্পনায় গাজা থেকে স্থায়ীভাবে উচ্ছেদের ভয় জেঁকে বসে ফিলিস্তিনিদের মধ্যে। অবশ্য, ইসরায়েল ছাড়া বিশ্ববাসীর সমালোচনার শিকার হয়েছে ট্রাম্পের এই প্রস্তাব। তবে তার পরিকল্পনার বিকল্প নিয়ে এগিয়ে আসে মিসর। চলতি মাসে আরব লীগের সম্মেলনে গাজা পুনর্গঠনে কায়রোর প্রস্তাবে সম্মত হন আরব নেতারা। ৫৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের এই প্রকল্পে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার প্রয়োজনীয়তা নেই।


এই বিভাগের আরো খবর