সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুতার্তেকে আইসিসিতে হাজির করা হচ্ছে

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বিদেশ : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে শুক্রবার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আদালত জানিয়েছে, শুক্রবার বেলা ২টায় (স্থানীয় সময়) দুতার্তের প্রথম হাজিরা নির্ধারণ করেছে চেম্বার। নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ৭৯ বছর বয়সী দুতার্তে শুনানির জন্য বিচারকদের সামনে হাজির হবেন। কোন কোন অপরাধে তিনি অভিযুক্ত এবং বিবাদী হিসেবে তার অধিকার সম্পর্কে সেখানে তাকে অবহিত করা হবে। মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বছরের পর বছর অভিযান চালাতে গিয়ে দুতার্তে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, তার এই মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার ম্যানিলায় দুতার্তেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপর তাকে নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ শহরে অবস্থিত আইসিসিতে পাঠানো হয়। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে পৌঁছানোর পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তার কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন। ফেসবুকে এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি পুলিশ ও সেনাবাহিনীকে বলছি, এই কাজ আমি করেছি এবং এর জন্য আমিই দায়ী।’ এদিকে আইসিসি’র শুনানির সরাসরি সমপ্রচার দেখতে গতকাল শুক্রবার রাতে ম্যানিলায় পরিবারের সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের একটি দল জড়ো হওয়ার কথা রয়েছে। আয়োজক ‘রাইজ আপ ও দুতার্তে অ্যাকাউন্টেবিলিটি ক্যাম্পেইন নেটওয়ার্ক’ এ তথ্য জানিয়েছে।


এই বিভাগের আরো খবর