সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হ্যানয়ে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যুর ঘটনায় ৮ জনকে কারাদণ্ড

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বিদেশ : হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ২০২৩ সালে এক অগ্নিকাণ্ডে ৫৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার আটজনকে কারাদণ্ড দিয়েছে ভিয়েতনামের একটি আদালত। দুই দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৫৬ জন নিহত হয়। হ্যানয় থেকে এএফপি জানায়, ভবনটির কেবলমাত্র একটি বহির্গমন পথ ছিল। জরুরি পরিস্থিতিতে বাইরে কোনো সিঁড়ি ছিল না। ব্লকটির একটি ভবনের চারপাশে কোনো জানালা ছিল না ও অপরটিতে কেবল ছোট ছোট বায়ু চলাচলের ব্যবস্থা ছিল। বাসিন্দারা জানালা দিয়ে লাফিয়ে পড়ে আগুন থেকে বাঁচার চেষ্টা করছিল। এ সময় প্রতিবেশীরা মানুষের আর্তচিৎকার শুনতে পায়। রায়ে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে নয় তলা ভবনের অগ্নিকাণ্ডের জন্য মালিক ‘সবচেয়ে গুরুতর শাস্তি’ পাওয়ার যোগ্য। অগ্নি প্রতিরোধ বিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গুরুতর পরিণতির জন্য দায়িত্বহীনতার উল্লেখ করে সাতজন স্থানীয় কর্মকর্তাকে ৩০ মাস থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আরো বলা হয়, নিহত ও আহতদের মধ্যে বেশ ক’জন শিশু ও একই পরিবারের সদস্য ছিল, যা অত্যন্ত বেদনাদায়ক।’


এই বিভাগের আরো খবর