সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিয়ার ওপর কানাডার নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বিদেশ : সিরিয়ায় চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশটির ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে কানাডা। সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে কানাডাসহ বেশ কিছু পশ্চিমা দেশ এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আসাদ গত বছর বিদ্রোহী বাহিনী, বিশেষ করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর হাতে ক্ষমতাচ্যুত হন। কানাডার সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিলের এই সিদ্ধান্ত সিরিয়ার জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ। অটোয়া ঘোষণা করেছে, সিরিয়ায় মানবিক সহায়তার জন্য নতুন করে ৮৪ মিলিয়ন কানাডীয় ডলার (প্রায় ৬৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কানাডা ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ নিচ্ছে, যা গণতন্ত্রায়ন, স্থিতিশীলতা এবং সিরিয়ায় মানবিক সহায়তার বিতরণ সহজ করবে। এছাড়া, কানাডার লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত স্টেফানি ম্যাককলামকে সিরিয়ার জন্যও অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। কানাডা আরও জানিয়েছে যে, ছয় মাসের জন্য একটি সাধারণ অনুমতি প্রদান করা হবে, যার আওতায় সিরিয়ার গণতান্ত্রিক ও মানবিক সহায়তার প্রয়োজনে কানাডীয়রা নিষিদ্ধ আর্থিক লেনদেন ও সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে। এছাড়া, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে তহবিল স্থানান্তরের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার কথাও জানানো হয়েছে। এদিকে, আহমেদ আল-শারাহর নেতৃত্বাধীন সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী সমপ্রতি ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, দেশটির আলাওয়ি সমপ্রদায় অধ্যুষিত গ্রামগুলোতে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
সূত্র: এএফপি


এই বিভাগের আরো খবর