সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্র কুর্দিদের সাথে সিরিয়ার চুক্তিকে স্বাগত জানিয়েছে

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫

বিদেশ : গত মঙ্গলবার সিরিয়ার স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে সিরিয়ার জাতীয় সরকারের সাথে একীভূত করার ঘোষিত চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। চুক্তিতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সরকারের সঙ্গে একীভূত করার কথা বলা আছে। এ বছরের শেষ নাগাদ ওই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন মার্কিন-মিত্র সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে সমপ্রতি ঘোষিত চুক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে বলে তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার নতুন প্রশাসন ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো গত ডিসেম্বরে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করে দিয়ে পুরো দেশের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন। গত সোমবার, সিরিয়ার প্রেসিডেন্ট কুর্দি-অধ্যুষিত এসডিএফ প্রধানের সাথে একটি চুক্তি ঘোষণা করেছেন, যাতে গত এক দশক ধরে সিরিয়ার উত্তর-পূর্বের বেশিরভাগ এলাকা শাসনকারী স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনকে জাতীয় সরকারের সাথে একীভূত করা হবে। সামপ্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য এসডিএফ-এর সাথে জোট বেঁধেছে।


এই বিভাগের আরো খবর