সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবৈধ অভিবাসন রোধে ভারতে কঠোর প্রস্তাব, অনুপ্রবেশ করলে ৫ বছর কারাদণ্ড

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫

বিদেশ : ভারতের লোকসভায় অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫ উত্থাপন করলো কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার উত্থাপিত এই বিলে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য কঠোর শাস্তি আরোপ করার কথা বলা হয়েছে। অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে এই বিলে প্রস্তাব করা হয়েছে ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ রুপি অর্থদণ্ড। বিলে স্পষ্ট বলা হয়েছে, ভারতের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ কোনও বিদেশীকে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের থাকবে। বিলে আরও প্রস্তাব করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং নার্সিং হোমের মতো প্রতিষ্ঠানে থাকা বিদেশী নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রস্তাবিত এই বিল লঙ্ঘনে কঠোর শাস্তির সুপারিশ করে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ লাখ রুপি অর্থদণ্ড করা হবে। জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে এক থেকে ১০ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে। এছাড়া, ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করলে তিন বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রুপি জরিমানা করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশীদের পরিবহন করলে ৫ লাখ রুপি জরিমানা এবং বাহন জব্দ করা হবে। বিলটি উপস্থাপন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই স্পষ্ট করে বলেছেন,এই প্রস্তাবের উদ্দেশ্য ভারতে বিদেশিদের আগমন নিরুৎসাহিত করা নয়। বরং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বিদেশিদের স্বাগত জানাই। তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মেনে চলতে হবে। ভারতের অর্থনৈতিকভাবে উন্নতির সাথে সাথে, আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।


এই বিভাগের আরো খবর