সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্রিনল্যান্ডে ভোট গ্রহণ শুরু

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিদেশ : ট্রাম্পের দখল নেওয়ার হুমকির মধ্যে গ্রিনল্যান্ডে ভোট শুরু হয়েছে। গ্রিনল্যান্ডের একটা বড় অংশের মানুষ ডেনমার্ক থেকে সম্পূর্ণ স্বাধীনতা চাইছেন। গ্রিনল্যান্ডের অধিকাংশ মানুষের আশা, এই নির্বাচনের ফলে স্বাধীনতার পক্ষে একটা শক্তিশালী জনমত তৈরি হতে পারে। নুউক থেকে এএফপি এ খবর জানিয়েছে। ‘যেকোনোভাবে হোক’ বিশাল আর্কটিক দ্বীপটি নিজের হাতে পেতে দৃঢ়প্রতিজ্ঞ ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে বারবার তার আগ্রহ প্রকাশ করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেন তিনি। যার ফলে ৫৭ হাজার গ্রিনল্যান্ডবাসীর মধ্যে নির্বাচনটি ব্যতিক্রমী ভাবধারা সৃষ্টি করেছে। এ নির্বাচনে ৩১ আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। আর্কটিক অঞ্চলটির ভবিষ্যতের জন্য এ নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অতীতে গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোট খুব কমই বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এই নির্বাচন ভিন্ন আবহ সৃষ্টি করেছে। গত রোববার রাতে ট্রাম্প গ্রিনল্যান্ডবাসীদের ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতির (মার্কিন যুক্তরাষ্ট্রের) অংশ হতে’ আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তার সামাজিক নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তাদের ‘ধনী’ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ বিষয়ে জানুয়ারিতে প্রকাশিত সামপ্রতিক জরিপে দেখা গেছে যে, ৮৫ শতাংশ গ্রিনল্যান্ডবাসী ট্রাম্পের এ ধারণার বিরোধী। তারা ট্রাম্পের এ আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছেন। ৫৮ বছর বয়সী জাহাজ মেরামতকারী রেনে ওলসেন গত সোমবার এএফপিকে বলেন,‘আমরা আমেরিকান হতে চাই না।’ তবে ট্রাম্পের বক্তব্য নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলেছে। বিদায়ী প্রধানমন্ত্রী মুট এগেডে তার বক্তব্যকে ‘অপ্রত্যাশিত’ অভিহিত করেছেন। ডেনমার্কের সঙ্গে দ্বীপটির ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলমান রয়েছে। ট্রাম্পের বক্তব্য এ বিতর্ককে আরো উসকে দিয়েছে।


এই বিভাগের আরো খবর