সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে পর্যটন কেন্দ্রের কাছে ২ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫

বিদেশ : ভারতের দক্ষিণাঞ্চলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কাছে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে স্থানীয় তিন অপরাধী। গত শনিবার স্থানীয় পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার অভিযুক্ত তিন ব্যক্তি পর্যটকদের ওপর হামলা চালায় এবং তাদের সঙ্গে থাকা এক পুরুষ সঙ্গীকে হত্যা করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তদন্তকারী কর্মকর্তা ও স্থানীয় পুলিশের সুপারিন্টেনডেন্ট রাম আরাসিদ্দি ফোনে রয়টার্সকে বলেছেন, ওই দুই নারীর একজন স্থানীয় আর একজন ইসরায়েলি পর্যটক। তাদের সঙ্গে ছিলেন এক ভারতীয় ব্যক্তি এবং আরও দুই পুরুষ পর্যটক। তারা পর্যটন কেন্দ্রের কাছে নক্ষত্র দেখছিলেন। এসময় ভারতীয় পুরুষটির সঙ্গে দেনা-পাওনা সংক্রান্ত বিষয়ে স্থানীয় তিন ব্যক্তি হামলা চালায়। পুলিশ আরও জানায়, হামলাকারীরা ভারতীয় ব্যক্তিকে হত্যা করে এবং তিনজন পুরুষকেই পানিতে ফেলে দেয়। এরপর তারা নারী পর্যটকদের ধর্ষণ করে। পানিতে ফেলে দেওয়া তিনজনের মধ্যে এক মার্কিন পর্যটক বেঁচে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরাসিদ্দি বলেছেন, অভিযোগে ভিত্তিতে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত এখনও চলমান আছে। ভারতীয় উপমহাদেশে ধর্ষণের মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত বছর কলকাতার এক হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যমতে, ২০২২ সালে প্রায় ৩২ হাজার ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সংখ্যাটি ২০২১ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। তবে সংশ্লিষ্টদের ধারণা, সামাজিক অপসংস্কার ও পুলিশের দিক থেকে নির্ভরতার জায়গা তৈরি করতে না পারায়, অধিকাংশ ভুক্তভোগী সামনে আসেন না। ২০১২ সালে দিল্লির গণপরিবহনে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম উত্তাল হয়ে পড়ে ভারত। সেই বর্বর হামলা দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয়। আইনপ্রণেতারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি ধর্ষণের শাস্তি কঠোর করতে বাধ্য হন। ২০১৩ সালে ধর্ষণের আইন সংশোধন করা হয়। সংশোধনীতে কোনও নারীকে অনুসরণ ও গোপন নজরদারিকেও অপরাধের যৌন হয়রানিমূলক অপরাধের তালিকায় রাখা হয়। এছাড়া, যৌন অপরাধে আদালতে ওঠানোর বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হয়। ২০১৮ সালের সংশোধনীতে ১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। তবে, আইন কানুনের কঠোরতা সত্ত্বেও নারীদের ওপর বর্বরতা হ্রাসের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বিদেশি পর্যটকদের ধর্ষণের ঘটনাগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এলে তখন যেন সবার টনক নড়ে।


এই বিভাগের আরো খবর