সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভয়াবহ বন্যা,আর্জেন্টিনায় নিহত ১৩

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫

বিদেশ : আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাংকায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১,২০০ জনেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এ ছাড়া শহরের বেশির ভাগ অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিবিসির খবরে বলা হয়, প্রচণ্ড ঝড়ের পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার এই শহর। টানা আট ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাতের পর সৃষ্ট এই বন্যায় রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে গেছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বন্যার পানিতে ভেসে যাওয়া গাড়িগুলো স্তূপ হয়ে রয়েছে। গত শুক্রবার বাহিয়া ব্লাংকায় ৪০০ মিলিমিটারেরও (১৫.৭ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে, যা প্রতিবছর গড়ে মোট বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ। এদিকে গত শনিবার শহরের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা হেলিকপ্টার, অ্যাম্বুল্যান্সের পাশাপাশি খাবার ও পানীয় পাঠাচ্ছে, অন্যদিকে উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকাজে সহায়তা করছে।


এই বিভাগের আরো খবর