সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টরন্টোতে পানশালায় গুলিবর্ষণ, আহত ১২

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিদেশ : গত শুক্রবার দিনের শেষে কানাডার টরন্টোর একটি পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গুলিবর্ষণের কারণ জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মন্ট্রিয়েল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। কানাডার বৃহত্তম শহর টরন্টোর পূর্বাঞ্চলে গুলিবর্ষণের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েজানিয়েছে, পানশালায় গুলিবর্ষণে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি এখনো ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ আরো জানায়, আহতদের সংখ্যা ১২ জন। চারজনের জীবন শঙ্কামুক্ত। আহত অন্যান্যদেও অবস্থা জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি কালো মুখোশ পরিহিত ছিল এবং রূপালি রংয়ের গাড়িতে করে পালিয়ে যায়। টরন্টোর মেয়র অলিভিয়া চাও এঙ্ েবলেছেন, গুলিবর্ষণের খবর শুনে তিনি ‘গভীরভাবে মর্মাহত’। পুলিশ প্রধান তাকে আশ্বস্ত করেছেন, ‘অপরাধীকে গ্রেপ্তারে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।’


এই বিভাগের আরো খবর