সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় আর্জেন্টিনায় ৬ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিদেশ : আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় গত শুক্রবার প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ছয়জনের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যায় সেখানকার রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং বাড়িঘর ও হাসপাতাল প্লাবিত হয়েছে। রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণের শহরটি থেকে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আট ঘণ্টার অবিরাম বৃষ্টিপাতের ফলে সাড়ে তিন লাখ বাসিন্দার শহরটি পানির নিচে তলিয়ে যায়। এতে কর্তৃপক্ষ জোসে পেন্না হাসপাতাল খালি করতে বাধ্য হয়। টেলিভিশনে সমপ্রচারিত ছবিতে দেখা গেছে, চিকিৎসাকর্মীরা হাসপাতালের নবজাতক ইউনিট থেকে শিশুদের সরিয়ে নিচ্ছেন। সেখানে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পৌর কর্মকর্তারা ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বুয়েন্স আয়ার্স প্রদেশের নিরাপত্তা মন্ত্রী হাভিয়ের আলোনসো জানান, শহরটিতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যা সাধারণত এক বছরের বৃষ্টিপাতের সমান। আলোনসো জানান, বাহিয়া ব্লাঙ্কায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল ১৯৩০ সালে, যার উচ্চতা ছিল ১৭৫ মিলিমিটার। এবারের বৃষ্টিপাত এর থেকে প্রায় তিনগুণ বেশি। বাহিয়া ব্লাঙ্কার বিমানবন্দর পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা বৈদ্যুতিক শকের ঝুঁকি কমাতে বিদ্যুৎ সরবরাহের কিছু অংশ বিচ্ছিন্ন করেছেন। প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা হেলিকপ্টার, নৌকা, অ্যাম্বুলেন্সহস খাবার, পানি ও সরঞ্জাম বহনকারী ট্রাক ক্ষতিগ্রস্ত নগরটিতে পাঠাচ্ছে। সূত্র : বাসস


এই বিভাগের আরো খবর