সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েল ফিলিস্তিন থেকে ১০ ভারতীয়কে উদ্ধার করলো

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকের গ্রাম থেকে ১০ জন ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরায়েল।  শুক্রবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ভারতীয়কে গত একমাস ধরে বন্দী করে রাখা হয়েছিল। গত রাতে পশ্চিম তীরের গ্রামে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আডিএফ) ও ন্যায় মন্ত্রণালয়ের যৌথ অভিযানের ফলে তারা মুক্তি পায়। তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পাসপোর্টও ফিরিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের বাকি কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এসব শ্রমিক ইসরায়েলে কাজের জন্য যান। তাদের বেশি পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছিল অন্যরা। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ফিলিস্তিনিরা সহজেই ইসরায়েলে ঢুকতে পারে বলে জানানো হয়েছে। তেল আবিবে ভারতীয় দূতাবাসও ১০ জন ভারতীয়র মুক্তির বিষয়টি জানিয়েছে। এঙ্ েপোস্ট করে ভারতীয় দূতাবাস বলেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দূতাবাসের তরফ থেকে ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে। ডয়চে ভেলে জানিয়েছে, ইসরায়েলে এখন ১৬ হাজার ভারতীয় কর্মী আছেন। তারা মূলত নির্মাণ শিল্পে কাজ করার জন্য সেখানে গেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর থেকে ফিলিস্তিনি শ্রমিকদের ইসরায়েলে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। হামসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে জার্মানি, যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ অনেক দেশ।


এই বিভাগের আরো খবর