সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভুলবশত আটটি বোমা ফেলল দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান, আহত ১৫

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বিদেশ : সামরিক মহড়ার সময় ভুলবশত বেসামরিক স্থানে আটটি বোমা নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। দমকল বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিউল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পোচিয়ন শহরে বোমার আঘাতে বাড়িঘর ও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, যৌথ ফায়ারিং মহড়ার সময় দুটি ‘কেএফ-১৬’ বিমান থেকে আটটি ৫০০ পাউন্ডের বোমা রেঞ্জের বাইরে পড়ে। স্থানীয় ৬৫ বছর বয়সী বাসিন্দা ওহ মং-সু বলেন, হঠাৎ একটি ফাইটার জেটের বিকট গর্জন শোনা গেল। তারপর একটি বিস্ফোরণ। আমি যখন ঘটনাস্থলে যাই, তখন সেখানে প্রায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, একটি নির্মাণ সাইটে যাওয়ার পথে গাড়িতে থাকা লোকজন বোমার আঘাতে আহত হয়। তাদের মধ্যে কেউ কেউ গাড়ি থেকেও বের হতে পারেনি। আরেকজন গাড়ির বাইরে চোখ ঢেকে ছিলেন। বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, অস্বাভাবিক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির জন্য আমরা দুঃখিত এবং আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, পাইলট ভুল স্থানাঙ্কে প্রবেশ করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুটি বিমান চারটি করে বোমা নিক্ষেপ করে এবং সবগুলোরই বিস্ফোরণ ঘটে। কারণ খুঁজে বের করতে মহড়া স্থগিত থাকবে।


এই বিভাগের আরো খবর