সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনে কাকড়া ধরার নিষিদ্ধ চারু পুড়িয়ে ধংস

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:   পূর্ব সুন্দরবনের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনে সোমবার দুপুরে বিপুল পরিমাণ কাকড়া ধরার নিষিদ্ধ চারু জব্দ করেছেন বনরক্ষীরা। জব্দ করা চারু (চাঁই) আগুনে পোড়ানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে কোকিলমোনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল কালে পশুর নদীর কাছে বনের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কাকড়া ধরার চারু জব্দ করেন।
কাকড়ার প্রজনন মৌসুম গত দুই মাস যাবৎ সুন্দরবনে কাকড়া ধরা নিষিদ্ধ রয়েছে। আইন না মেনে কতিপয় জেলে গোপনে সুন্দরবনের খালে বাশের তৈরী চারু দিয়ে কাকড়া শিকার করে আসছিলো। গত ১৭ ফেব্রুয়ারী অবৈধভাবে কাকড়া ধরার অপরাধে কোকিলমোনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা দুইজন জেলেকে আটক করে বাগেরহাট আদালতে প্রেরন করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলাম শামিম মোবাইল ফোনে বলেন, কোকিলমোনি বনাঞ্চল থেকে জব্দ করা বিপুল পরিমাণ কাকড়া ধরার চারু সোমবার দুপুরে কোকিলমোনি ফরেস্ট টহল ফাড়ির অফিস চত্বরে আগুনে পুড়িয়ে ধংস করে ফেলা হয়েছে।


এই বিভাগের আরো খবর