সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানে ভয়াবহ দাবানলে নিহত ১

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং নিরাপত্তার কারণে হাজার হাজার মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।
জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে বৃহস্পতিবার থেকে দাবানল ছড়িয়ে পড়ে, যা ইতোমধ্যে প্রায় ২১০০ হেক্টর এলাকাকে গ্রাস করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১,৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীসহ ১৬টি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকারি সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত ৮৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চার হাজার ৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় দুই হাজার মানুষ স্বেচ্ছায় বন্ধু বা আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে, আর ১,২০০ জনকে বিশেষ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যম এনএইচকে-র প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দাবানলের আগুনের শিখা আকাশের দিকে উঠছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিবেচনায় নেওয়া হলে এটি বিগত ৩০ বছরের মধ্যে জাপানের সবচেয়ে বড় দাবানল বলে মনে করা হচ্ছে। ১৯৯২ সালে হোক্কাইডো দ্বীপের দাবানলে ২৫০০ একর জমি পুড়ে গিয়েছিল, তার পর থেকে এটি সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: এএফপি, জাপান টাইমস, এনএইচকে


এই বিভাগের আরো খবর