সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫

বিদেশ : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে রাতভর রাশিয়ার গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনী রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের ওপর ৭৯টি ড্রোন হামলা চালিয়েছে। অবশ্য এর মধ্যে ৬৩টি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শহরের মেয়র ওলেঙ্ান্দ্র গনচারেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, ক্রামাতোরস্কে শত্রুপক্ষের গোলাবর্ষণ হয়েছে। আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। এক কিশোর নিহত হয়েছে। গনচারেঙ্কো আরও জানান, হামলায় একজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রাশিয়ার এক ড্রোন হামলায় এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন, জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ। তিনি বলেন, হামলার ফলে একটি আবাসিক ভবনে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। ছাদ ধ্বংস হয়ে যায় এবং ভবনের একটি অংশ ভেঙে পড়ে। প্রায় ৩০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বিস্ফোরণের তীব্রতা আশপাশের বাড়িগুলোরও ক্ষতি করেছে।এর ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ইউক্রেনীয়।


এই বিভাগের আরো খবর