সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

২০ বিলিয়ন রুপির রমজান প্যাকেজ চালু করলো পাকিস্তান

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ মার্চ, ২০২৫

 

বিদেশ : রমজানের জন্য ২০ বিলিয়ন পাকিস্তানি রুপির সহায়তা প্যাকেজ চালু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৪০ লাখ পরিবারকে লক্ষ্য করে এই প্যাকেজ ঘোষণা কর হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে শাহবাজ শরিফ বলেন, এই প্যাকেজের ফলে অন্তত দুই কোটি মানুষ স্বস্তি পাবে। রমজানের প্রথম দশ দিনে এই সহায়তা সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, এই প্যাকেজের অধীনে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিবারগুলোকে পাঁচ হাজার রুপি দেওয়া হবে। তাছাড়া আগের বছরের তুলনায় এ বছর মূল্যস্ফীতি কমার জন্যও স্বস্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ বলেন, এ বছর সহায়তা প্যাকেজ বাড়িয়ে ২০ বিলিয়ন রুপি করা হয়েছে। আগের বছর এই সহায়তা ছিল ৭ বিলিয়ন রুপির। ডিজিটাল ব্যবস্থা তৈরিতে দিনরাত পরিশ্রম করা মন্ত্রণালয়, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি), জাতীয় ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদ্রা), বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি) এবং প্রযুক্তি কোম্পানিগুলোসহ সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-প্রতিষ্ঠানের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ একটি সুপরিকল্পিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশের সব অংশকে উপকৃত করবে। তিনি এই মহৎ কাজে অংশীদারত্ব এবং সমর্থনের জন্য বিদেশি অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের প্রতিশ্রুতির পাশাপাশি মূল্যবান অবদানের প্রশংসা করেন। সূত্র: জিও নিউজ


এই বিভাগের আরো খবর