সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মসজিদে বোমা হামলায় পাকিস্তানে নিহত ৬

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ মার্চ, ২০২৫

বিদেশ : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে সন্ত্রাসীদের বোমা হামলায় ৬ জন মুসল্লী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ১৩ জন মুসল্লী। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগ মুহূর্তে ওই হামলার ফলে পাকিস্তানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের ‘ডন’ পত্রিকার উদ্ধৃতি ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ আজ এই খবর জানিয়েছে। পাখতুনখোয়া প্রদেশের আকোরা খট্টক এলাকায় অবস্থিত দারুল উলুম হক্কানিয়া মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় ওই বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন প্রখ্যাত ধর্মীয়-রাজনৈতিক নেতাসহ অন্তত ৬ জন নিহত ও অপর ১৬ জন আহত হন। এদিকে ইরান পবিত্র জুমার দিনে এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি শোকাহত পরিবারবর্গ এবং পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আহতদের আশু আরোগ্য কামনা করেন। ইরানের এই মুখপাত্র যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্র সহিংসতার বিপক্ষে তার দেশের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। বাকায়ি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও উগ্রবাদ প্রতিহত করার জন্য আঞ্চলিক সব দেশের মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। সন্ত্রাসীদের পাশাপাশি সন্ত্রাসবাদের সহযোগী, পরিকল্পনাকারী ও আর্থিক পৃষ্ঠপোষকতাকারী নির্বিশেষে এই খাতে জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত শুক্রবারের বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে ইসলামাবাদ এই ধরনের হামলার জন্য আফগানিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালিয়ে উগ্র সন্ত্রাসীরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয়ে চলে যায়। ২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতায় আসা আফগানিস্তানের তালেবান সরকার অবশ্য পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে।


এই বিভাগের আরো খবর