সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীন চাঁদে ম্যাগমার মহাসাগর থাকার প্রমাণ পেয়েছে

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : চাঁদের জন্মের পর প্রাথমিক পর্যায়ে এটি সম্পূর্ণ গলিত ম্যাগমায় পরিপূর্ণ ছিল। চীনের ছাং’এ-৬ মিশনে সংগ্রহ করা নমুনা নিয়ে গবেষণায় এ প্রমাণ মিলেছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি ও সিসিটিভি এ খবর জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, চাঁদের দূর ও কাছের পাশের আগ্নেয় শিলা (বেসাল্ট) একই রকম। বিশ্লেষণে ২৮২ কোটি ৩০ লাখ বছরের পুরনো ম্যাগমার অস্তিত্ব মিলেছে, যা চাঁদের ম্যাগমা মহাসাগর তত্ত্বকে সমর্থন করে। ২০২৪ সালে ছাং’এ-৬ প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী পাশ থেকে এক হাজার ৯৩৫ দশমিক ৩ গ্রাম নমুনা সংগ্রহ করে। চীনা জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) যৌথ গবেষণা দলের তাদের আবিষ্কারের কথা সায়েন্স জার্নালে প্রকাশ করেছে। চাইনিজ একাডেমি অফ জিওলজিক্যাল সায়েন্সেস-এর গবেষক ছ্য সিয়াওছাও বলেন, প্রথমবার চাঁদের দূরবর্তী পাশ থেকে নমুনা এনে প্রমাণ পাওয়া গেছে যে আদিকালে পুরো চাঁদ একটি বিশাল ম্যাগমা মহাসাগর ছিল। চাঁদের উৎপত্তি ও বিবর্তন বোঝার জন্য গুরুত্বপূর্ণ হবে এই আবিষ্কার।


এই বিভাগের আরো খবর