সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতিসংঘের কঙ্গোয় ২৫৪ কোটি ডলার সহায়তার আবেদন

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের জন্য ২ দশমিক ৫৪ বিলিয়ন (২৫৪) কোটি ডলার মানবিক সহায়তার আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) সরকার ও জাতিসংঘ এ আবেদন জানায়। খবর এএফপির। জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, দেশটির ৭৮ লাখ বাস্তুচ্যুত মানুষসহ এক কোটি ১০ লাখ বাসিন্দাকে জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের জন্য এই তহবিল ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। জাতিসংঘ জানিয়েছে, ডিআর কঙ্গোর ২ কোটি ১২ লাখ মানুষ ‘নজিরবিহীন বহুমাত্রিক সংকটে ক্ষতিগ্রস্ত। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত জলবায়ু বিপর্যয়, মহামারি ও পূর্বাঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত সামপ্রতিক সময়ে এসব সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। এ ছাড়া রুয়ান্ডার সমর্থিত এম২৩ সশস্ত্র গোষ্ঠীটি সমপ্রতি পূর্বের একাংশ অঞ্চল দখল করে নেওয়ায় মানবিক সাহায্য সরবরাহ জটিল করে তুলেছে। কঙ্গোয় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ব্রুনো লেমারকুইস বলেছেন, ‘সব সতর্ক সংকেত লাল হয়ে উঠছে। তবে, ব্যাপক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মানবিক কার্যক্রম জীবন বাঁচানোর ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, জাতিসংঘের লক্ষ্য হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেখানেই থাকুক, তাদের সহায়তা করা। জাতিসংঘের ২০২৫ মানবিক প্রতিক্রিয়া পরিকল্পনায় রয়েছে ১ দশমিক ৫ মিলিয়ন শিশুকে সহায়তা দেওয়া, যারা গুরুতর অপুষ্টিতে ভুগছেন। ৫০ লাখ মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং কলেরা, হাম ও এমপঙ্রে মহামারি মোকাবিলা করা পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। এতে বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন ও জলবায়ু বিপর্যয়ের প্রস্তুতির জন্য সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। গত বছর জাতিসংঘের মানবিক প্রতিক্রিয়া পরিকল্পনার তহবিলের ৭০ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করে। তবে, এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সাহায্যের প্রায় সবকিছু কাটছাঁট করার কারণে এটিকে প্রভাবিত করবে। লেমারকুইস বলেন, ‘মানবিক কর্মকাণ্ড পরিচালনাকারী নিরপেক্ষ ও পক্ষপাতহীন মৌলিক নীতিগুলো স্বাধীনতা ও মানবতার সঙ্গে আপস না করেই আমাদের এই গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান অব্যাহত রাখার জন্য মানিয়ে নেবে।’


এই বিভাগের আরো খবর