সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোপন তথ্য ফাঁস, মেটার ২০ কর্মীকে বরখাস্ত

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মিডিয়াতে গোপন তথ্য ফাঁস করার জেরে ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা। গত বৃহস্পতিবার দ্য ভার্জ-এ প্রথম প্রকাশিত মেটার এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। খবর এনডিটিভির। মেটা-র একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, কর্মচারীদের কোম্পানিতে যোগ দিতে হলে কিছু নীতি মেনে চলতে হয়। সেটা পর্যায়ক্রমিকভাবে মনে করিয়েও দেওয়া হয়। কর্মচারীরা জানেন, অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা নীতির বিরুদ্ধে। উদ্দেশ্য যাই হোক না কেন। তিনি আরও বলেন, আমরা সমপ্রতি একটি তদন্ত পরিচালনা করেছি। কোম্পানির বাইরে গোপনীয় তথ্য ফাঁস করার জন্যে ২০ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও বরখাস্ত করা হতে পারে। তিনি যোগ করেন, এই তদন্তকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যখন ফাঁসের বিষয় শনাক্ত করব তখন ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখব। প্রতিবেদনে বলা হয়েছে, সমপ্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে কর্মীদের বৈঠক হয়েছে। এরপরেই এনিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ হয়েছে। এমন ঘটনার পরেই গোপন তথ্য ফাঁসের অভিযোগ এনে ২০ কর্মীকে বরখাস্ত করেছে মেটা। এক বৈঠকে জাকারবার্গ কর্মচারীদের বলেছিলেন, তিনি আর তথ্য নিয়ে আসবেন না। আমরা সত্যিই খোলাখুলি থাকার চেষ্টা করি। তারপর যা বলি তাই ফাঁস হয়ে যায়। এটা বিরক্তিকর। নভেম্বরে নির্বাচনে জয়লাভের পর থেকে প্রযুক্তি নেতারা ট্রাম্পের ঘনিষ্ঠ হয়েছেন। তার মধ্যে জাকারবার্গও আছেন। মেটা জানিয়েছে, হোয়াইট হাউসের সঙ্গে একটি ফলপ্রসূ অংশীদার হবে তারা।


এই বিভাগের আরো খবর