সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনে ফাঁদ পেতে চলছিল হরিণ ধরার প্রস্তুতি, আটক ৫ শিকারি

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের গহীনে চলছিল হরিণ ধরার প্রস্তুতি। চোরা শিকারিরা বনে ফাঁদ
পেতে অপেক্ষা করছিলেন নিকটবর্তী খালে নোঙ্গর করা নৌকায়। এই খবর জানতে
পেরে অভিযান চালিয়ে বনর¶ীরা পাঁচ হরিণ শিকারিকে আটক করেছে। আটক চোরা
শিকারিরা হলেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র বিশ^াস,
সুমন্ত ও মন্টু। এসব হরিণ শিকারিদের বাড়ি বরগুনার জেলার পাথরঘাটা এলাকায়।
সুন্দরবন বিভাগ জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার ছালুয়ার খালে বগী
স্টেশন ও চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ অভিযানে একটি ট্রলারসহ
শিকারিকে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বনের গহীনে পেতে রাখা নাইলন
সুতা দিয়ে তৈরী বিপুল পরিমান হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও)
মো. আব্দুস ছবুর জানান, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটক শিকারীদের
বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো
হয়েছে।


এই বিভাগের আরো খবর